ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী আগামীকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানগুলোতে আর্টক্যাম্প, প্রদর্শনীসহ নানা আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আগামীকাল ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশজুরে তিন দিনের বর্নাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। করোনাকালে প্রায় দুই বছর ভার্চুয়াল আয়োজনের মধ্যে সীমাবদ্ধ ছিল রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন আয়োজন। মহামারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার বড় আয়োজনের মধ্য দিয়েই উদযাপিত হবে জাতির পিতার প্রিয় কবির জন্মজয়ন্তী উদযাপন আয়োজন।

বাংলা ও বাঙালির প্রাণের কবি রবি ঠাকুরের চেতনায় দেশবাসীকে উজ্জীবিত করতেই শিল্পকলা একাডেমির এই আয়োজন বলে জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী বলেন, ‘আমাদের যে দর্শন আছে, শিল্প ও সাহিত্য আছে সেটির অন্যতম পাথেও কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সত্যিকার অর্থে আমাদের অন্যতম পথ পদর্শক।’

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ৬টি যায়গায় অনুষ্ঠিত হবে আর্ট ক্যাম্প, সেমিনার, চিত্রকর্ম ও চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা বর্ণীল আয়োজন।

৮ থেকে ১০ই মে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি, নওগাঁর পতিসর, খুলনার দক্ষিন ডিহি ও পিঠাভোগ, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে রঙতুলিতে বিশ্বকবি শীর্ষক বর্নাঢ্য এই আয়োজন।

একই সাথে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার তিন নম্বর গ্যালারিতে রবি ঠাকুরের আঁকা ৪২টি চিত্রকর্ম ও তার উপরে অঙ্কিত আরও অর্ধ শতাধিক চিত্র কর্ম নিয়ে আয়োজন করা হচ্ছে দশদিনের বৈচিত্র্যময় এক চিত্রপ্রদর্শনীর।

সব মিলিয়ে দুই বছর বছর পর দেশজুড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী আগামীকাল

আপডেট সময় : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২