ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে পাকিস্তানের দল ঘোষণায় দেরি, হতাশ সাবেক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর ২০ দিন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য এরইমধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অধিকাংশ দলই। তবে এই তালিকায় নেই পাকিস্তান। জাতীয় দলের স্কোয়াড ঘোষণায় দেরি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে লতিফ বলেন, ‘টুর্নামেন্ট শুরু হতে মাত্র ২২ (২০) দিন বাকি থাকলেও এখনও জাতীয় দলের প্রস্তুতি পুরোপুরি শুরু হয়নি, এমনকি স্কোয়াডও ঘোষণা করা হয়নি।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও জানান, এ সময়ে এসে দল ঘোষিত হওয়া এবং প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলার কথা ছিল। পাশাপাশি তিনি নিজের সম্ভাব্য স্কোয়াডও প্রকাশ করেন, যেখানে প্রতিটি খেলোয়াড়ের পাশে তাদের নিজ নিজ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করেন।

এর আগে, গত ৩ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে প্রাথমিক স্কোয়াড জমা দেয়। স্কোয়াড চূড়ান্তভাবে জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি।

এই সময়সীমার আগে দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। তবে শেষ তারিখ পার হওয়ার পর যেকোনো পরিবর্তনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

গ্রুপ ‘এ’-তে থাকা পাকিস্তান ১৫ সদস্যের একটি অস্থায়ী স্কোয়াডের পাশাপাশি রিজার্ভ খেলোয়াড়দের তালিকাও জমা দিয়েছে।

স্কোয়াড চূড়ান্ত করার আগে প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলী আগা নির্বাচকদের সঙ্গে শেষ দফার আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার তাদের একটি সূত্রের বরাতে জানিয়েছে, সম্ভাব্য স্কোয়াডের নেতৃত্ব দেবেন অধিনায়ক সালমান আলী আগা। ব্যাটিংয়ের নেতৃত্ব দেবেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান ও বাবর আজম।

অলরাউন্ড বিভাগে শাদাব খান, ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ দলের ভারসাম্য আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। বোলিং আক্রমণের নেতৃত্বে থাকার কথা উসমান খান ও আবরার আহমেদের।

এছাড়া স্কোয়াডে বিবেচনায় থাকা অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, সালমান মির্জা ও খাজা নাফায়। আর রিজার্ভ হিসেবে রাখা হতে পারে আবদুল সামাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান তারিককে।

২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। গ্রুপ ‘এ’-এর ম্যাচগুলো হবে কলম্বোয়, আর সুপার এইট পর্বের ম্যাচগুলো ভাগ করে আয়োজন করা হবে কলম্বো ও ক্যান্ডিতে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে পাকিস্তানের দল ঘোষণায় দেরি, হতাশ সাবেক অধিনায়ক

আপডেট সময় : ০৩:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬