ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়াল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। স্পট মার্কেটে আউন্সপ্রতি সোনার দাম বেড়েছে ২ দশমিক ৩৩ শতাংশ। ফলে বর্তমানে স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৪১ দশমিক ৮০ ডলারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সোনার দাম আউন্সপ্রতি বেড়েছে ১১৪ দশমিক ৮৩ ডলার এবং গত এক মাসে সোনার দাম বেড়েছে ৩০৭ দশমিক ৫৯ ডলার। তবে বৃহস্পতিবার বিশ্ববাজারের চিত্র ছিল ভিন্ন। মার্কিন শেয়ারবাজারে বড় পতনের পর বিক্রির চাপ বাড়ায় সোনার দর প্রায় ৩ শতাংশ কমে যায়। সোনার দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ডলারের নিচে নেমে আসে।

এদিকে রুপার দামেও বড় পরিবর্তন দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৮ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। যদিও তার আগের দিন রুপার দামে ১১ শতাংশ পতন ঘটে। সপ্তাহ শেষে রুপার মূল্যবৃদ্ধি হয়েছে ০ দশমিক ৭ শতাংশ।

শুক্রবার স্বর্ণ ও রুপার পাশাপাশি বেড়েছে প্লাটিনামের দামও। এদিন প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৩৩ দশমিক ৯৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৬৬১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, সোনার দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ডলার একধরনের ‘মানসিক সীমা’ হয়ে দাঁড়িয়েছে। এই সীমা ভেঙে গেলে দামের দ্রুত উত্থান–পতন হয়, বিশেষ করে যখন অস্থিরতা বেশি থাকে। চলতি বছরে সোনার দাম ছয় হাজার ডলার স্পর্শও করতে পারে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের ভাষ্য, সোনা কেবল মুনাফাভিত্তিক সম্পদ নয়; অনেক দেশের জন্য এটি কৌশলগত রিজার্ভ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি ধারাবাহিকভাবে সোনা ক্রয় অব্যাহত রাখে তাহলে ২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ১৫০ ডলার পর্যন্তও উঠতে পারে বলে অনুমান করছেন বিশ্লেষকরা। সূত্র: ইকোনমিক টাইমস

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়াল

আপডেট সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬