বিশ্বে আরও সাড়ে ৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ১১:৪৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৩০ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী করোনা মহামারি বিদায় নিব নিব করেও যেন বিদায় নিচ্ছে না। গত আড়াই বছরে আতঙ্কিত এ মহাপ্রলয় মানুষ জয় করেছে এমনটি দাবি করলেও এখনো পর্যন্ত এর ক্ষয়ক্ষতির পরিমাণ কমেনি। করোনার আঘাতে প্রতিনিয়তই বিশ্বজুড়ে অব্যাহত আছে সংক্রমণ ও মৃত্যু।
গতকাল (শুক্রবার) বিশ্বে করোনায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩৭ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৯ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৪ হাজার ১৪০ জন।
করোনা নিয়ে প্রতিনিয়ত হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এসব তথ্য জানিয়েছে।
এদিন (শুক্রবার) করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে এ দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৬৩১ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছে ২০৪ জন।
জার্মানি ব্যতীত আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো, যুক্তরাষ্ট্র (নতুন করেন আক্রান্ত হয়েছে ১৯,৬৫২ জন, মৃত্যু ১৯০ জন।) রাশিয়া (নতুন আক্রান্ত ৯ হাজার ৭৬১ জন, মুত্যু ৯৩ জন), ইতালি (মৃত ৯৮ জন, নতুন আক্রান্ত ৩৬ হাজার ১১৪ জন), ফ্রান্স (মৃত ৮১ জন, নতুন আক্রান্ত ৪৯ হাজার ৮৭ জন), তাইওয়ান (মৃত ৭৮ জন, নতুন আক্রান্ত ৩৭ হাজার ২৬৫ জন), এবং জাপান (মৃত ৬৮ জন, নতুন আক্রান্ত ৩১ হাজার ৫৯৩ জন)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ কোটি ৭ লক্ষ চার হাজার ৯শত ৫০ জন। এদের মধ্যে জটিল অবস্থায় আছে ৩৮ হাজার ৫শত ৯৪ জন।
পোর্টালটি আরও জানিয়েছে, বিশ্বে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ কোটি ২৪ লক্ষ ৩২ হাজার ৩শত ৬৪ জন। মোট মারা গেছে ৬৫ লক্ষ ৮১ হাজার ৫৩০ জন। এখনো পর্যন্ত করোনাকে জয় কওে সু¯থ হয়ে ফিরেছেন ৬১ কোটি ১১ লক্ষ ৪৫ হাজার ৮ শত ৮৪ জন।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৩ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৫৪৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৫ লাখ ৮১ হাজার ৫৬৮ জনের।
এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬১ কোটি ১১ লাখ ৯২ হাজার ৩৫৫ জন।

























