ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে একদিনে করোনায় শনাক্ত ২ লাখেরও বেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১০০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে ৪১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৭৮৭ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ কোটি ১১ লাখ ১৩ হাজার ৪৪৩ জনে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৯ হাজার ৬২০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৫২৯ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ কোটি ৯ লাখ ৫৯ হাজার ৮৫১ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার (১৩ এপ্রিল) সকাল ৮টায় এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৮ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৪২ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ১৩ হাজার ৪৪ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৩৮৮ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৪৬ জনের।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১ লাখ ৮৩ হাজার ৯২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫৫২ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজটি শেয়ার করুন

বিশ্বে একদিনে করোনায় শনাক্ত ২ লাখেরও বেশি

আপডেট সময় : ০১:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২