ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আরও ৯৩৭ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত একদিনে আরও ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৭৯৯ জন। ফলে এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যু হয়েছে ৬৩ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯০১ এবং ৬৫ লাখ ৮৪ হাজার ৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে তাইওয়ানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও ইতালি।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) এ তথা জানা গেছে।

গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ৬২ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৭৪ লাখ ৭৬ হাজার ৪৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১২ হাজার ৩৮৫ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে জার্মানি। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৩৫ জন এবং মারা গেছেন ২৭৩ জন।

রাশিয়ায় গত একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ৮৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৩ লাখ ৮০ হাজার ২৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৬২৬ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯০৬ জন এবং মারা গেছেন ৬৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯৩ হাজার ১৩৭ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বে করোনায় আরও ৯৩৭ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২