ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে ১০ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২ ৭০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার এক বিবিৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, নিপীড়ন ও জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে অনেক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সামগ্রিকভাবে এই সংখ্যায় ইউক্রেন যুদ্ধের প্রভাবও পড়েছে।

যুদ্ধের ফলে রেকর্ডসংখ্যক মানুষ নিজের ঘড়বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৬০ লাখের বেশি মানুষ। বিবৃতিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে ইউএনএইচসিআর বলেছে, এই বিশাল বাস্তুচ্যুত জনগোষ্ঠী বিশ্বে যুদ্ধ থামাতে অবশ্যই তাগাদা দেবে।

এর আগে গত সপ্তাহে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার-আইডিএমসি ও নরওয়েজিয়ান রিফিউজি সেন্টার-এনআরসি এর এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ২০২১ সালে নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫ কোটি ৯১ লাখ। ওই প্রতিবেদনে ইউক্রেন যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ২০২১ সালেই নিজ দেশের ভেতর নতুন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৩ কোটি ৮০ লাখ। এ সময় কিছু মানুষ একাধিকবার তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হন। ২০২০ সালেও ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই সময় নিজেদের বাসস্থান ছাড়তে হয় অনেক মানুষকে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বে ১০ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত

আপডেট সময় : ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২