ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে শীর্ষে ফ্রান্স, মৃত্যুতে রাশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৪২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও দৈনিক মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় চারশ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে প্রায় সোয়া ২ লাখে।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে তাইওয়ান, জাপান, ফিলিপাইন, ইতালি ও দক্ষিণ কোরিয়া।

সোমবার (১৭ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৭১ হাজার ৪২১ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩২ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬৯৫ জনে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে শীর্ষে ফ্রান্স, মৃত্যুতে রাশিয়া

আপডেট সময় : ০১:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২