ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আর যারা বিশ্ব ব্যাংকের কারণে হয়রানির শিকার হয়েছেন, তাদের এ সংস্থাটির ক্ষতিপূরণ দেয়া উচিত বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের অবস্থার পরিবর্তন নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটি আপনি বিশ্ব ব্যাংকে জিজ্ঞেস করেন। আমি ওদের সঙ্গে ডিল (কাজ) করি না।

তিনি বলেন, তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। তাদের নিশ্চয়ই দুঃখ হওয়া উচিত, যে তারা এত অন্যায় কাজ করেছে। বড় প্রতিষ্ঠান যে সব সময়ে ভালো করে বিষয়টি তা না, এর কোন নিশ্চয়তা নেই। মিথ্যা অভিযোগে বহু লোককে তারা জ্বালাতন করেছে। তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষতিপূরণ দেয়া উচিত। যে লোকগুলোকে বিশ্ব ব্যাংক হয়রানি করেছে, হেস্তনেস্ত করেছে, তাদের ক্ষতিপূরণ দেয়া উচিত। আর তাদের ক্ষমা চাওয়া উচিত, যে আমরা খুব অন্যায় কাজ করেছি।

এ নিয়ে বাংলাদেশ কোন চিঠি দেবে কি না? এর ‍উত্তরে এ কে আবদুল মোমেন বলেন, আমরা অত তাড়াহুড়াতে নাই। তাদের মনোভাব থাকা উচিত, যে তারা অন্যায় করেছে। দোষ স্বীকার করে নিলে কোন ক্ষতি নেই।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২