ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি অব্যাহত থাকবে, নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ৪৩ বার পড়া হয়েছে

বৃষ্টি অব্যাহত থাকবে, নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজরুল রশীদ গণমাধ্যমে জানান, আগামী দুই থেকে তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সিলেটের দিকে সবচেয়ে বেশি বৃষ্টি হতে। এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, ভারী বৃষ্টির সতর্কতা এবং নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বৃষ্টি অব্যাহত থাকবে, নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় : ০২:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২