বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন পরীমণি
- আপডেট সময় : ০৮:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
চলতি বছরের ১০ জানুয়ারি মা হওয়ার বিষয়টি নিজেই প্রকাশ করেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিনি, কারণ অন্তঃসত্ত্বার সময়টায় কোনো ঝুঁকি নিতে চান না তিনি।
বৃহস্পতিবার (৫ মে) রাত পৌনে ১টায় বেবি বাম্পের একটি ছবি তার ফেসবুকে শেয়ার করেন পরীমণি। ছবির ক্যাপশনে লিখেছেন ঢ্যাংঢ্যাং এবং সাথে জুড়ে দিয়েছেন তিনটি ইমোজি।
ছবিতে দেখা যাচ্ছে সবুজ গাউন আর চোখে চশমা পরে মাতৃত্বকালীন পোজে দাঁড়িয়ে আছেন পরীমণি। পেটে হাত রেখে অনাগত সন্তানকে যেন আগলে রেখেছেন পরম মমতায়। মুখের স্নিগ্ধ হাসিই বলে দিচ্ছে মা হওয়ার খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন পরী। মাতৃত্বের আভা ফুটে উঠেছে তার চেহারায়ও। আর সেই ছবি প্রকাশ হতেই নজর কেড়েছে নেটিজেনদের। প্রিয় তারকাকে ‘মাশাল্লাহ’ও ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।
এছাড়া পরীমণির ফেইজবুক ঘুরে দেখা যায় ঈদে তার স্বামী রাজকে নিয়ে ঘুরতে গেছেন কক্সবাজার এবং সঙ্গে রংয়েছে তার নানা। নানার সঙ্গে এবং রাজের সঙ্গে অনেক রোমন্টিক ছবি শেয়ার করেছেন তিনি।


























আসছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট