ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যক্তি পুলিশের অপরাধের দায় বাহিনী নেবে না- আইজিপি

রাজশাহী সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যক্তি পুলিশের অপরাধের কোনো দায় পুরো বাহিনী নেবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার (৩০শে জুন) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৪তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, ‘পুলিশ বাহিনী কোনো খারাপ কাজ করে গণমাধ্যমের শিরোনাম হতে চায় না। নানা সাফল্যগাঁথা ও অর্জনের মাধ্যমেই সংবাদের শিরোনাম হতে চায়।’

বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশ বাহিনীর দায়িত্ব জনগণকে সেবা করা, ভালবাসা ও দুর্দিনে সাহায্য করা। পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেয়া। ’

এসময় প্রশিক্ষণরত টিআরসিদের মধ্য থেকে আইন বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন বিশাল এবং মাঠ বিষয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন সিয়াম সিদ্দিকী সাগর। প্যারেডে মোট ৪৫৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধনসহ টিআরসিদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানে সারদা পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ নারী কল্যাণ সমিতি সভানেত্রী বেগম জীশান মীর্জাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ব্যক্তি পুলিশের অপরাধের দায় বাহিনী নেবে না- আইজিপি

আপডেট সময় : ০৮:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২