ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড় পরাজয়ের কারণ হিসেবে যা বললেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ২৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। ডাচদের বিপক্ষে জয় আত্মবিশ্বাস জুগিয়েছিল পুরো টাইগার শিবিরে। কিন্তু পরের ম্যাচেই মুদ্রা উল্টো পিঠ দেখতে পেল সাকিব আল হাসানের দল।

ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে চাপা পড়ে দল শুধু ম্যাচই হারেনি, অলআউট হয়েছে মাত্র ১০১ রানে। ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।

ম্যাচ সেরা প্রোটিয়া ব্যাটার রাইলি রুশোর করা রানও করতে পারেনি বাংলাদেশ দল। রুশো ৫৬ বলে ৭ চার ও ৮ ছক্কায় করেন ১০৯ রান। আর বাংলাদেশ দলের ১১জন মিলে করেন ৩ চার ও ৪ ছক্কায় করে ১০১ রান।

দলের এমন পরাজয়ের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‌‘প্রথম ওভারের পর থেকে নিজেদের পরিকল্পনায় অটল থাকতে পারিনি আমরা। রাইলি রুশো ও কুইন্টন ডি ককের জুটি আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’

সাকিব জানান, পরিকল্পনায় তেমন ভুল ছিল না। তবে ম্যাচে তা বাস্তবায়ন করতে পারেনি দল। ইমপ্রুভ (উন্নতির) করার অনেক জায়গা আছে। পরক্ষণেই তিনি বলেন, এভাবে বারবার ইমপ্রুভের কথা বলতে যদিও ভালো লাগে না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান বলেন, ‘রাইলিকে নিয়ে পরিকল্পনা করেই নেমেছিলাম। পেস বোলিং নিয়েই পরিকল্পনা ছিল। কিন্তু পারিনি। আমরা জানি, তিনি কতটা ভয়ঙ্কর ব্যাটার। টি-২০ ফরম্যাটে তার মতো করে একজন খেললে কঠিন হয়ে যায়। ম্যাচ হারলে খারাপ লাগে। বড় ব্যবধানে হারলে বেশি খারাপ লাগে। কিন্তু সামনেই আমাদের ম্যাচ আছে। ওই ম্যাচ নিয়ে ভাবতে হবে।’

সাকিব বলেন, ‘দুইশ’ রান তাড়া করে আমরা হয়তো অভ্যস্ত নয়। তবে আমাদের ভালো ব্যাটিং করার সুযোগ ছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। হয়তো আমরা দুইশ’ রান তাড়া করার জন্য প্রস্তুত ছিলাম না। ভালো ব্যাটিং মানে দুইশ’ রান তাড়া করে ফেলতাম এমনও নয়। কিন্তু ভালো করার সুযোগ ছিল। এই জায়গাগুলোয় উন্নতি আনতে হবে।’

নিউজটি শেয়ার করুন

বড় পরাজয়ের কারণ হিসেবে যা বললেন সাকিব

আপডেট সময় : ০২:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২