ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ সুখী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ৪৯৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ২০ মার্চ, বিশ্ব সুখ দিবস। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। দেশটি চতুর্থবারের মতো সুখী দেশের তালিকার এক নম্বরে। এ দিবস উপলক্ষে নবমবারের মত এসডিএসএন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছে। তবে এর আগে আংশিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে ৯৫টি দেশের নাম আছে।

১৫৩টি দেশের মধ্যে ১০৭ নম্বরে থাকা বাংলাদেশ এবার উঠে এসেছে ৬৮তম অবস্থানে। ভারতের অবস্থান ৯২ নম্বরে। ‘গলআপ ওয়ার্ল্ড পোল’ থেকে পাওয়া ডেটার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় সিএনএন।

তাতে দেখা যায়, সবচেয়ে সুখী দেশের তালিকায় এক নম্বরে ফিনল্যান্ড। দ্বিতীয় আইসল্যান্ড, তৃতীয় ডেনমার্ক, চতুর্থ সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের অবস্থান পঞ্চম।

তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের বেশ খানিকটা উন্নতি হয়েছে। ২০২০ সালে তালিকার ১৫৩টি দেশের মধ্যে ১০৭ নম্বরে থাকা বাংলাদেশ এবার উঠে এসেছে ৬৮তম অবস্থানে। ওয়ার্ল্ড হ্যাপিনেসের আংশিক তালিকায় ভারতের অবস্থান ৯২ নম্বরে।

এদিকে সেনাঅভ্যুত্থানে উত্তাল মিয়ানমারের অবস্থান ৮৯তম স্থানে। আর চীন আছে ৫২তম অবস্থানে। প্রকাশিত আংশিক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা বা নেপালের নাম নেই।

তবে তালিকায় ৯৫তম অবস্থানে আছে জিম্বাবুয়ে। তার উপরে আছে তানজানিয়া ও জর্ডান।

এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানের উন্নতি হয়েছে। অষ্টাদশ থেকে দেশটি এখন চারধাপ এগিয়ে চতুর্দশতম স্থানে উঠে এসেছে। তবে অবনতি হয়েছে যুক্তরাজ্যের, ত্রয়োদশ থেকে দেশটি নেমে গেছে অষ্টাদশে। অস্ট্রেলিয়ার তাদের গতবারের দ্বাদশ স্থান ধরে রেখেছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে মোট দেশজ উৎপাদন (জিডিপি), গড় আয়ু, সামাজিক উদারতা, সামাজিক সহায়তা, স্বাধীনতা এবং দুর্নীতির উপর ভিত্তি করে সুখী দেশগুলোর তালিকা করে আসছে এসডিএসএন। এ বছর তার সঙ্গে যোগ হয়েছে কোভিড-১৯ পরিস্থিতি।

নিউজটি শেয়ার করুন

ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ সুখী

আপডেট সময় : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১