ভারতে আবারো অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
- আপডেট সময় : ০৩:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ২৫ বার পড়া হয়েছে
ভারতে তৃতীয়বারের মতো ‘অগ্নি প্রাইম’ নামের ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। শুক্রবার (২১শে অক্টোবর) ওড়িশার উপকূল থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। খবর হিন্দুস্তান টাইমসর।
গত বছরের জুন মাসে প্রথমবারের মতো এই ক্ষেপণস্ত্রে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল দেশটি। গত ডিসেম্বরে আবার ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো ’অগ্নি প্রাইম’ নামের এই মিসাইল ‘পরীক্ষামূলক উৎক্ষেপণ’ করলো ভারত।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সব পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হয়েছে এই মিসাইল। অগ্নি শ্রেণিভুক্ত মিসাইলগুলোর মধ্যে ‘অগ্নি প্রাইম’ সবচেয়ে উন্নত শ্রেণীর ক্ষেপণাস্ত্র। নতুন জেনারেশন মিসাইল বলেও এটিকে গণ্য করা হয়। সর্বোচ্চ প্রায় ২ হাজার কিলোমিটার পাল্লায় এটি আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে তারা।
প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নি-৩ মিসাইলের তুলনায় নতুন এই মিসাইলটি অন্তত ৫০ শতাংশ হালকা হয়ে থাকে। এটিতে নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে । একইসাথে এটিকে রেললাইন বা রাস্তা থেকেও উৎক্ষেপণ করা সম্ভব।


























