ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভিনিসিউস জাদুতে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলের অন্যতম সেরা দুই তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামকে ছাড়াই সাান্তিয়াগো বার্নাব্যুতে দাপুটে পারফরম্যান্স দেখাল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ভিনিসিউস জুনিয়র।

লা লিগায় শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠল রিয়াল।

হাঁটুর অস্বস্তির কারণে সপ্তাহজুড়ে অনুশীলন মিস করা এমবাপে ছিলেন এদিন বেঞ্চে। উরুর চোটে জুড বেলিংহ্যামও ছিলেন না দলে। তবে দলীয় পারফরম্যান্সে ঘাটতি পড়েনি লস ব্লাঙ্কোসদের।

পঞ্চম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ক্রস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন গনসালো গার্সিয়া। ২১ মিনিটে ডিন হুইসেন ইয়াঙ্গেল হেরেরাকে ফাউল করলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। স্পট কিক থেকে সমতা ফেরান মিকেল ওইয়ারসাবাল।

চার মিনিট পরই আবার লিড নেয় রিয়াল। জন আরামবুরুর ট্যাকলে বক্সে পড়ে পেনাল্টি পান ভিনিসিউস। সফল স্পট কিকে নিজেই দলকে লিড এনে দেন। ৩১ মিনিটে ব্যবধান আরও বাড়ান অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। বক্সের সামনে ফাঁকা জায়গা পেয়ে জোরালো শটে মৌসুমের নিজের প্রথম গোলটি করেন।

বিরতির পর আবারও পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিউস। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাওয়া স্পট কিক কাজে লাগিয়ে ব্যবধান ৪-১ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে আলভারো আরবেলোয়ার দল।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সোসিয়েদাদের ১০ ম্যাচের অপরাজিত ধারার ইতি টানল রিয়াল। ২৬ ম‍্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রিয়াল। এক ম‍্যাচ কম খেলে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮, সোমবার জিরোনার বিপক্ষে জয় পেলে আবারো শীর্ষে উঠবে বর্তমান চ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

ভিনিসিউস জাদুতে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

আপডেট সময় : ০১:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬