ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্প : নেপালে ৬ জনের মৃত্যু, ভারতে আতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে।

এতে অন্তত ৬ জন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে। ভারতের উত্তরাঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, খবরে বলা হয়, নেপালের সিসমোলজিক্যাল সেন্টার ভূমিকম্পের মাত্রা ৬.৬ নির্ধারণ করেছে। তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫.৭ কিলোমিটার গভীরে। এই সংস্থাটিও ভূমিকম্পের মাত্রা ৫.৬ ছিল বলে জানিয়েছে।

রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর। এদিকে নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প-বিষয়ক দপ্তর।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।

এদিকে মঙ্গলবারেই রাত ৯টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

উল্লে­খ্য এর আগে (২০১৫ সালে) নেপালে ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। রাজধানী কাঠমান্ডু এবং পোখারা শহরের মধ্যবর্তী স্থানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পে দেশটিতে অন্তত ৮ হাজার ৯৬৪ জন নিহত এবং প্রায় ২২ হাজার মানুষ আহত হন।

নিউজটি শেয়ার করুন

মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্প : নেপালে ৬ জনের মৃত্যু, ভারতে আতঙ্ক

আপডেট সময় : ১১:৩৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২