ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মন্টু ডাকাত এখন আন্তর্জাতিক ভিক্ষুক!

মেহেরপুর সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ৭১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর ভিক্ষুকমুক্ত জেলা হলেও সেখানে রয়েছেন একজন আন্তর্জাতিক পর্যায়ের ভিক্ষুক। হজের নামে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করার দায়ে আটক হয়ে সম্প্রতি তিনি আলোচিত হয়েছেন। মেহেরপুরের গাংনী উপজেলার এই বাসিন্দার নাম মতিয়ার রহমান। শুধু সৌদি আরব নয়, ভিক্ষা করেছেন ভারত, পাকিস্তান ও আফগানিস্তানেও। নিজ গ্রামে রয়েছে ১৫ থেকে ২০ বিঘা সম্পত্তি। অবশ্য গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের ভাটপাড়ার বাসিন্দা মতিয়ারকে গ্রামবাসী ‘মন্টু ডাকাত’ নামেই চেনেন।

মেহেপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের তিনকাঠা জমির উপর এই সেমিপাকা বাড়িটির মালিক মতিয়ার রহমান। শুধু তাই নয়, ১৫ বিঘা কৃষি জমির মালিকও সে। ষাটোর্ধ্ব এই ব্যক্তি পেশায় ভিক্ষুক। শুধু দেশে নয়, ভিক্ষা করেছেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও সৌদি আরবেও। সম্প্রতি সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ভিক্ষা করার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। উঠে আসেন আলোচনায়।

স্থানীয়রা জানান, ছোট বেলা থেকেই মতিয়ার ছিলেন ডানপিটে স্বভাবের। কৈশোরেই জড়িয়ে পড়েন চুরি-ডাকাতির সাথে। ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে ভেঙে যায় দুই হাতের আঙুল। এক সময় দুই হাতের কবজি কেটে বাদ দিতে হয় তার। এরপর ডাকাতি ছেড়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন।

মতিয়ারের ভিক্ষাবৃত্তির বিষয়টি জানেন না পরিবারের সদস্যরা। তারা বলছেন, মতিয়ারের সব সম্পত্তি পৈতৃক সূত্রে পাওয়া। তিনি মাঝে মাঝে ভারতে যান আর হজ্ব পালন করতে যান সৌদি আরবে। তবে সেসব দেশে তিনি কী করতেন তা জানেন না পরিবারের সদস্যরা।

পুলিশ বলছে মতিয়ারের নামে কুষ্টিয়া ও মেহেরপুরে সন্ত্রাস, চুরি, হাঙ্গামার একাধিক মামলা রয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম জানিয়েছেন, মতিয়ারের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তদন্ত শুরু হয়েছে। দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মন্টু ডাকাত এখন আন্তর্জাতিক ভিক্ষুক!

আপডেট সময় : ০৪:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২