ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মমতা ব্যানার্জিকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

বেনাপোল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ৭০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার হিসেবে ১ হাজার কেজি আম পাঠিয়েছেন। সেগুলো সোমবার বেনাপোল দিয়ে ভারতের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২০ শে জুন) দুপুরে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি মূলগেট দিয়ে ২০০ কার্টুন করে ১ হাজার কেজি আম্রপালি জাতের আম হস্তান্তর করা হয়। বাংলাদেশের দেয়া আমগুলো বেনাপোল স্থলবন্দরের জিরো লাইনে ভারতের প্রতিনিধি দল গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস হাউসের ডিসি তানভীর আহমেদ,নাভারন সার্কেল এ এসপি পুলিশ সুপার জুয়েল ইমরান, সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম, বেনাপোল স্থলবন্দরের ডিডি মামুন কবির তরফদারসহ স্থানীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

মমতা ব্যানার্জিকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২