ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কভাডুবির ঘটনায় ২৭ জন নাবিক নিখোঁজ রয়েছে : মস্কো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভাডুবির ঘটনায় ১ নাবিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে জাহাজটিতে থাকা আরও ২৭ নাবিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও খবর দিয়েছে রাশিয়া।

রুশ সংবাদমাধ্যম আরটি-এর প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় ৩৯৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের প্রথমে কৃষ্ণসাগর বহরের অন্যান্য জাহাজে সরিয়ে নেয়া হয়। পরে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর সেভাস্তোপলে স্থানান্তর করা হয় বলেও জানানো হয়েছে।

গত ১৩ এপ্রিল রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধজাহাজ (মিসাইল ক্রুজার) মস্কভা ডুবে যায়। এরপর এ ঘটনায় গতকাল শুক্রবার এই প্রথম হতাহতের কথা নিশ্চিত করলো রাশিয়া।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন দাবি করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ‘নেপচুনের’ আঘাতে মিসাইল ক্রুজার মস্কভা ডুবে যায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আরটির প্রতিবেদনে জানানো হয়, মস্কভা থেকে উদ্ধার হওয়া বেশিরভাগ অফিসার, মিডশিপম্যান এবং নাবিক রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরে অন্যান্য জাহাজে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ১২ হাজার ৪৯০ টনের মস্কভা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। সিরিয়ার যুদ্ধেও মিসাইল ক্রুজারটি মোতায়েন করেছিল রাশিয়া। মস্কভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হতো।

নিউজটি শেয়ার করুন

মস্কভাডুবির ঘটনায় ২৭ জন নাবিক নিখোঁজ রয়েছে : মস্কো

আপডেট সময় : ০৪:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২