ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহামারিতেও ডিসেম্বরে ৪৯০ কোটি ডলারের পণ্য রপ্তানির নতুন রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের মধ্যেই পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড দেখল বাংলাদেশ। গত ডিসেম্বরে ৪৯০ কোটি মার্কিন ডলার বা ৪২,১৪০ কোটি টাকার (প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৬ টাকা ধরে) পণ্য রপ্তানি করেছেন দেশের উদ্যোক্তারা।

রপ্তানির এ হালনাগাদ পরিসংখ্যান রোববার প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সংস্থাটির হিসেবে, অতীতে আর কোনো মাসেই এ পরিমাণ পণ্য রপ্তানি হয়নি। এর আগে সর্বশেষ গত অক্টোবরে সর্বোচ্চ ৪৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

রপ্তানির এ রেকর্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। ডিসেম্বর মাসে ৪০৪ কোটি ডলারের বা ৩৪,৭৪৪ কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫২ দশমিক ৫৭ শতাংশ বেশি।

এতে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে ১,৯৯০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এতে প্রবৃদ্ধি ২৮ শতাংশ।

সংস্থাটি জানিয়েছে, ডিসেম্বরে রেকর্ড রপ্তানির কারণে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ২,৪৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। এ আয় গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের জন্য সরকার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪,৩৫০ কোটি ডলার। তবে অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ১৫ শতাংশ বেশি আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহামারিতেও ডিসেম্বরে ৪৯০ কোটি ডলারের পণ্য রপ্তানির নতুন রেকর্ড

আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২