ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঙ্কিপক্সে গণটিকার প্রয়োজন নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঙ্কিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) । তবে মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্যোগ জোরদার করতে হবে বলে জানিয়েছেন ডাব্লিউএইচও কর্মকর্তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক সংক্রামক ঝুঁকি প্রস্তুতি বিষয়ক পরিচালক সিলভি ব্রায়ান্ড-এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে মাঙ্কিপক্স সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

তিনি আরো জানান, দ্রুত শনাক্ত ও আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং আক্রান্তের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করা ভাইরাসটির বিস্তার ঠেকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সদস্য রাষ্ট্রগুলোর উচিত প্রথম প্রজন্মের স্মলপক্স টিকার তথ্য বিনিময় করা, যা মাঙ্কিপক্সের বিরুদ্ধে কার্যকর হতে পারে। বিশ্বে এই টিকার কত ডোজ বিদ্যমান আছে, তা নিশ্চিতভাবে আমাদের জানা নেই। সে কারণে আমরা দেশগুলোর প্রতি তাদের মজুত সম্পর্কে ডাব্লিউএইচওকে জানানোর জন্য আহবান জানিয়েছি বলে জানান সিলভি ব্রায়ান্ড।

নিউজটি শেয়ার করুন

মাঙ্কিপক্সে গণটিকার প্রয়োজন নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২