ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদাগাস্কারে পুলিশের গুলিতে ১৪ জন নিহত, আহত ২৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি আলবিনো শিশু অপহরণের ঘটনার প্রতিবাদকারী জনতার ওপর গুলি চালিয়ে কমপক্ষে ১৪ জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। গুলিতে আরও ২৮ জন আহত হয়েছেন। সোমবার (২৯ আগস্ট) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইকংগোতে অপহরণের ঘটনায় গত সপ্তাহে গ্রেফতার হওয়া চার সন্দেহভাজনের শাস্তির দাবিতে বিক্ষোভ করছিলো অধিবাসীরা।

পুলিশ বলছে, জনতা পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে অফিসাররা গুলি চালায়, এতে ওই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় আইনপ্রণেতা জিন-ব্রুনেল এএফপিকে বলেন, পুলিশ জনতার উপর গুলি চালিয়েছে।

স্থানীয় চিকিৎসক ট্যাঙ্গো অস্কার টোকি জানান, ‘নয়জন ঘটনাস্থলেই মারা যান এবং পরে হাসপাতালে মারা যান আরও পাঁচজন। সূত্র: ডেইলি মেইল

নিউজটি শেয়ার করুন

মাদাগাস্কারে পুলিশের গুলিতে ১৪ জন নিহত, আহত ২৮

আপডেট সময় : ০৯:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২