মানসিক অবসাদে ভুগছেন প্রায় একশো কোটি মানুষ
- আপডেট সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশেরও বেশি মানুষ মানসিক অবসাদে ভুগছে, সংখ্যায় যা প্রায় একশো কোটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এই সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। আঞ্চলিক সংঘাত, জলবায়ু পরিবর্তন,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং আবাসন সংকট মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাকে প্রকট করে তুলছে। জাতিসংঘের এক গবেষণা বলছে, এই মুহূর্তে শুধু ইউক্রেনেরই দেড়কোটি মানুষের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা প্রয়োজন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার সা¤প্রতিক গবেষণা অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় একশো কোটি মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছে। পৃথিবীর মোট জনসংখ্যার ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের মানসিক স্বাস্থ্য জনিত সমস্যার কোন রকম পরীক্ষা-নিরীক্ষাই হয় না। জাতিসংঘ জানিয়েছে, মানসিক অবসাদ বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলে, এবং এর বাৎসরিক পরিমাণ প্রায় এক লাখ কোটি ডলার ।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী মানসিক অশান্তির বড় কারণ হয়ে উঠেছে। দেশদুটোর মধ্যকার উত্তেজনার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। যার কারণে প্রায় সবদেশেই ভোগ্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। নারী, শিশু ও তরুণরা অনিশ্চিত ভবিষ্যতের শংকায় ভুগছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের গবেষণায় উঠে এসেছে, বর্তমানে খোদ ইউক্রেনেরই ৯০ শতাংশ মানুষ গুরুতর মানসিক স্বাস্থ্যজনিতসমস্যায় জর্জরিত।
এছাড়া করোনা অতিমারি পরবর্তী অবস্থা, জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন, বেকারত্ব, বাস্তুসংস্থান সমস্যা মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। অতিরিক্ত অনলাইন আসক্তিও তরুণ প্রজন্মের মানসিক অবসাদের অন্যতম কারণ। দীর্ঘমেয়াদী মানসিক অবসাদ এক সময় মানুষকে আতœঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, উন্নত দেশগুলোর প্রতি দশ জনের সাতজন মানসিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিলেও উন্নয়নশীল দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ এই সমস্যাকে গুরুত্বই দেয় না। ২০৩০ সালের মধ্যে টেকসই ও উন্নয়নশীল বিশ্ব গড়তে শারিরীক অসুস্থতার মতোমানসিক অসুস্থতাতেও চিকিৎসা নিশ্চিত করার আহবান জানিয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান।

























