ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মামুনুলদের বাদ দিয়ে হেফাজতের নতুন কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ৭১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কওমি মাদরাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসা হেফাজতের আমির আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটির সভাপতি হয়েছেন, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী। সাধারণ সম্পাদক পদে এসেছেন মুফতি কেফায়েতুল্লাহ আজহারী। আগের কমিটিতে এ পদে ছিলেন মাওলানা মামুনুল হক। তিনি সহ আগের কমিটির কাউকে রাখা হয়নি নতুন কমিটিতে

এ কমিটিতে সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম এবং প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রব্বানীকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

মহানগর কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদ পদে এসেছেন মাওলানা আনিসুর রহমান ও মাওলানা নুরুল ইসলাম। মাওলানা মুনিরুজ্জামানকে সাংগঠনিক এবং মাওলানা মুস্তাকি বিল্লাহ হামিদীকে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন মুফতি কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নুর ও মাওলানা সানাহুল্লাহ হাফেজ্জী।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল আওয়ালকে নায়েবে আমির পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্রা‏ক্ষণাড়িয়া জামিয়া সিরাজিয়ার মাদ্রাসার মুহতামিম মাওলানা তানভিরুল হক সিরাজীকে সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।

এদিকে পর্যায়ক্রমে জেলা ও উপজেলা কমিটিও ঘোষণা করা হবে বলে জানায় হেফাজতে ইসলাম। আগের কমিটির সভাপতি জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মামুনুল হক এখন একাধিক মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মামুনুলদের বাদ দিয়ে হেফাজতের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ১১:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২