ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘মারণাস্ত্রের’ দীক্ষা নিচ্ছেন ভারতীয় তরুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের অন্যতম সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিশীল লেগ স্পিনার রবি বিষ্ণোই। চলতি আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি। ২১ বছর বয়সী এ লেগি জানিয়েছেন, বর্তমান সময়ের দুই জনপ্রিয় স্পিন জাদুকর রশিদ খান ও যুজবেন্দ্র চাহালকে অনুসরণ করছেন তিনি।

ভারতের হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিষ্ণোই। দেশের হয়ে ক্যারিয়ারটা দীর্ঘায়িত করতে চান তিনি। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন ডানহাতি স্পিনার। নিজের স্বপ্ন পূরণে ব্যাটারদের ঘায়েল করতে রশিদ-চাহালের কাছে মারণাস্ত্রের দীক্ষা চান এ লেগি।

জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট স্পোর্টসতাককে বিষ্ণোই বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন ঘূর্ণি কিং অনিল কুম্বলে ও শেন ওয়ার্নকে অনুসরণ করতাম। এখন রশিদ ও চাহালকে অনুসরণ করি। কারণ, তারা আধুনিক যুগের সফল ক্রিকেটার। আমি তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি।’

ইতোমধ্যে চাহালের কাছ থেকে দীক্ষা পেয়েছেন বিষ্ণোই। তিনি বলেন, ‘চাহাল খুবই বন্ধুত্বপরায়ণ ক্রিকেটার। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমার আদর্শ লেগ স্পিনার সবসময় শান্ত থাকেন। কোন পরিস্থিতিতে কিরকম বল করতে হবে তা খুব ভালো করে জানেন। এছাড়া মানসিকভাবেও দারুণ শক্তিশালী।’

তবে রশিদের কাছ থেকে এখনও পুরোপুরি টিপস পাননি বিষ্ণোই। এবারের আইপিএলে সেই কোটা পূরণ করতে চান এ তরুণ ভারতীয় স্পিনার।

নিউজটি শেয়ার করুন

‘মারণাস্ত্রের’ দীক্ষা নিচ্ছেন ভারতীয় তরুণ

আপডেট সময় : ০৯:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২