ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেলেন ডব্লিউডব্লিউই রেসলার সারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৪১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট রিয়ালিটি প্রতিযোগিতা সিরিজ ‘টাফ এনাফ’ জয়ী সারা লি মারা গেছে। ২০১৫ সালে ওই প্রতিযোগিতা জিতেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সারার মা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সারার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। খবর সিএনএন’র।

সারার মা টেরি লি তার বিবৃতিতে জানান, আমরা ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি সারাহ ওয়েস্টন ঈশ্বরের কাছে চলে গেছেন। আমরা এখনো এই সত্য মেনে নিতে পারছি না এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা এখনো সম্পন্ন হয়নি। আপনাদের কাছে অনুরোধ আমাদের সম্মানের সঙ্গে শোক পালন করতে দিন।

সারা লি সাবেক ডব্লিউডব্লিউই রেসলার ওয়েস্টিন ব্লেককে বিয়ে করেছিলেন। তারা তিন সন্তানের বাবা-মা। এ বিষয়ে মন্তব্যের জন্য ডব্লিউডব্লিউই’র সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

‘টাফ এনাফ’ প্রতিযোগিতায় জেতার পর মিশিগানের মিডল্যান্ড ডেইলি নিউজ পত্রিকাকে সারা বলেছিলেন, আমি মনে করি আমার ভক্তরা আমার সঙ্গে সম্পর্ক রাখতে পারে কারণ আমি একজন সাধারণ মেয়ে। তিনি বলেন, আমি বিশেষ কিছু করার চেষ্টা করিনি।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মিশিগানের ছোট একটি শহর হোপের বাসিন্দা সারা। তিনি ২০১০ সালে মিশিগানের সানফোর্ডের মেরিডিয়ান হাইস্কুল থেকে পড়াশুনা শেষ করেন। তিনি স্কুলের ট্র্যাক টিমের সদস্য ছিলেন। এছাড়া তিনি একজন প্রতিযোগিতামূলক পাওয়ারলিফটারও ছিলেন। ডব্লিউডব্লিউই’র সঙ্গে আড়াই লাখ ডলারের চুক্তি করেছিলেন সারা। তবে ২০১৬ সালে সেই চুক্তির ইতি টানে ডব্লিউডব্লিউই।

নিউজটি শেয়ার করুন

মারা গেলেন ডব্লিউডব্লিউই রেসলার সারা

আপডেট সময় : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২