ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, বৃহস্পতিবার ৬ চুক্তি সই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহের আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে বুধবার বিকেলে মালেতে  পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বিকাল তিনটায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভ্যর্থনা জানান। তাকে এ সময় গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে একটি আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে তাকে তার অবস্থানস্থলে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার ও অন্যান্য আনুষ্ঠানিকতা প্রদান করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

এরআগে বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।

শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর স্বাস্থ্য, শিক্ষা, বন্দিবিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।

চুক্তিগুলো হলো—দ্বৈত কর পরিহার, বন্দিবিনিময় এবং দুটি সমঝোতা স্মারকসহ চারটি চুক্তি। সমঝোতা স্মারকগুলো হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দু’দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।

এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে।

সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

বৃহস্পতিবার দিন প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে সই করবেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেবেন।

সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ ডিসেম্বর বিকালে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন।

ওইদিন সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফার্স্টলেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় শেখ হাসিনা যোগ দেবেন।

শেখ হাসিনা ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

আগামী ২৭ ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, বৃহস্পতিবার ৬ চুক্তি সই

আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১