ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পাথর কোয়ারি ধসে মারা গেছে আট শ্রমিক। নিখোঁজ রয়েছে আরও চারজন। আজ মঙ্গলবার (১৫ই নভেম্বর) সকালে আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয় সোমবার (১৪ই নভেম্বর) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে দুপুরের খাবার খেয়ে শ্রমিকরা কাজে যোগ দিলে পাথর কোয়ারিটি ধসে পড়ে। এরপর শ্রমিকরা আটকা পড়ে। এতে ৮ শ্রমিক মারা যায়। বাকি চার শ্রমিক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা বলে জানানো হয়েছে। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিট ফোর্স এবং আসাম রাইফেলসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

উল্লেখ্য মিজোরামের হাতিয়াল জেলার পাথর কোয়ারিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। আড়াই বছরে ধরে পাথর কোয়ারিটির কার্যক্রম চলছিলো।

নিউজটি শেয়ার করুন

মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১২:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২