ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিথিলাকে নিয়ে যৌনপল্লীতে সৌরভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এপার বাংলার মেয়ে রাফিয়াত রশিদ মিথিলা ওপার বাংলার বউ। এটুকুই তার পরিচয় নয়, লাস্যময়ী এ অভিনেত্রী এবার নাম লেখাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় এক ওয়েব সিরিজে। সেই সিরিজের টিজার প্রকাশ হতেই দেখা গেলো নতুন মিথিলাকে।

ওই টিজারে দেখা যায়, নীলকুঠি যৌনপল্লীর দরজায় দাঁড়িয়ে সৌরভ (মন্টু পাইলট)। তার কোলে অজ্ঞান-নিস্তেজ এক নারী। সৌরভ বললেন, ‘শ্মশানের রাস্তা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম।’

ভালো করে দেখলে বোঝা যায় সৌরভের কোলের নারীটি মিথিলা। যিনি আলোচিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’তে কাজ করেছেন। আড়াই মিনিটের এই ট্রেলারে চমকে দিয়েছেন মিথিলা ও সৌরভ।

মন্টু চরিত্রে আগের মতোই অনবদ্য অভিনয় করেছেন সৌরভ। কখনো এক সাধারণ পিতার ভূমিকায়, যে নিজের মেয়েকে ভীষণ ভালোবাসে। আবার কখনো যৌনপল্লীর দুর্ধর্ষ দালাল হয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন।

অন্যদিকে মিথিলা ঘটনাক্রমে এসে পৌঁছান নীলকুঠি যৌনপল্লীতে। তাকে জোর করে সেখানে আটকে রাখা হয়। শারীরিক নির্যাতনও করা হয়। এরপর সেখানেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন মিথিলা। নীলকুঠির গল্পে নতুন এই মোড় শেষ পর্যন্ত কোনদিকে যায়, তা অবশ্য এখনই বোঝা যায়নি। পুরো সিরিজটি দেখার মাধ্যমে পরিষ্কার হবে।

‘মন্টু পাইলট’ এর দ্বিতীয় সিজন আগামী ২৯ এপ্রিল হইচই-এ মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

মিথিলাকে নিয়ে যৌনপল্লীতে সৌরভ

আপডেট সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২