ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবান জেলার তমব্র“ সীমান্তে দুটি মর্টারশেল পড়ার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৯শে আগস্ট) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, বাংলাদেশ ভূখণ্ডে যেন এ ধরনের বিষয় আর না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। মর্টারশেল পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত সেটাও খতিয়ে দেখা হবে।

গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্র“ উত্তরপাড়া জামে মসজিদ এলাকা থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয়। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই বান্দরবান সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে সেসময় ছোড়া মর্টার শেল এসে বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

আপডেট সময় : ০৭:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২