ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার পরিস্থিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৪০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

আজ সোমবার দুপুরে নাইকংছড়ি উপজেলার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে রেজুপাড়া বিজিবি ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিং এ তিনি একথা জানান।

গত দুই মাস ধরে সীমান্তের ওপারে মিয়ানমারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে সেদেশের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির মধ্যে গোলাগুলি সংঘর্ষ সংঘাত চলে আসছে। সীমান্তের ওপারের সংঘর্ষ গোলাগুলির রেস সীমান্তের এপারে নাইকংছড়ির বাসিন্দারা নানা আতংকের মধ্যে বসবাস করছে। ইতিপূর্বে মিয়ানমারের নিক্ষেপ করা মর্টার শেল গোলাবর্ষণ এপারে জনবসতি এলাকায় এসে পড়েছে। মর্টার শেলে এক রোহিঙ্গা নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা ও বাংলাদেশী। এরই পরিপ্রেক্ষিতে বিজিবি মহাপরিচালক সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছেন।

বিজিবি মহাপরিচালক নাইকংছড়ির ঘুমধুম, তুমব্রু কোনারপাড়া, বাইশফাড়ী রেজুপাড়া বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন এবং বিজিবি সৈনিকদের সাথে কথা বলেন। তিনি মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি গোলাগুলির বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। এরপরও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে নিয়মিত যোগাযোগ হয়েছে। তাদেরকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে। তারা তাতে সম্মতি দিয়েছে তবে এখনো তারিখ ঠিক হয়নি।

ব্রিফিংয়ে তিনি জানান, মিয়ানমারের সাথে বাংলাদেশের নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজ শীঘ্রই শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার পরিস্থিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে

আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২