ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মৌসুমে রেকর্ড আয় ম্যান সিটির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিমারীকালের অর্থনৈতিক মন্দা পেছনে ফেলতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ী দলটি গত বছর রেকর্ড সংখ্যক আয় করেছে। যার পরিমাণ ৬১ কোটি ৩০ লাখ পাউন্ড এরমধ্যে লাভ করেছে চার কোটি ১৭ লাখ পাউন্ড।

ইংলিশ ক্লাবগুলোর ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন সিটির। শীর্ষে রয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।

২০১৯ সালে ৬২ কোটি ৭০ লাখ পাউন্ড আয় করেছিল তারা। ২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেড গ্রুপ সিটির মালিকানা কেনার পর থেকে ছয়টি প্রিমিয়ার লিগসহ অনেকগুলো শিরোপা জিতেছে দলটি। তবে এখনও চ্যাম্পিয়ন্স লিগে চূড়ান্ত সাফল্য পায়নি সিটি। গত মৌসুমে সেমি-ফাইনাল থেকে তাদের বিদায় করে দেয় পরে চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদ।

আগের বছরের তুলনায় এবার সিটির রাজস্ব বেড়েছে চার কোটি ৩২ লাখ পাউন্ড। অতিমারীর কারণে গত বছর অধিকাংশ ম্যাচই হয়েছিল দর্শকহীন মাঠে, যার প্রভাব পড়েছিল ইউরোপের সব বড় দলগুলোর আয়ের খাতে।

উল্লেখ্য ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে খেলোয়াড় বিক্রি থেকে ছয় কোটি ৭৬ লাখ পাউন্ড লাভ করেছে সিটি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত পাঁচ বছরে খেলোয়াড় বিক্রি থেকে তাদের আয় হয়েছে ২৫ কোটি পাউন্ড।

নিউজটি শেয়ার করুন

মৌসুমে রেকর্ড আয় ম্যান সিটির

আপডেট সময় : ১১:৪০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২