যুক্তরাজ্যে কর ছাড়ের সমালোচনা আইএমএফ’র
- আপডেট সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ২৯ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে ৫০ বছরের মধ্যে সর্ব্বোচ্চ ৪৫ বিলিয়ন পাউন্ড কর ছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির অর্থমন্ত্রী কাওয়ানি কোয়ারতেং। এই কর ছাড় ধনীদের বিভিন্নভাবে উপকৃত করবে বলে অভিযোগ ওঠেছে। এই পদক্ষেপের ফলে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মূল্য রেকর্ড হারে হ্রাস পেয়েছে।
এই ছাড় ঘোষণার পর কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এতে যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয় সংকট বাড়াবে। আইএমএফ জানিয়েছে, যুক্তরাজ্যে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হতে পারে। আইএমএফের সর্বশেষ মূল্যায়ন অনুসারে বছরের শেষ পর্যন্ত ১১ দশমিক ৩ শতাংশ মূল্যস্ফীতি থাকতে পারে। তবে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, এর মাত্রা ৯ এর ঘরে থাকতে পারে।
যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান অনুসারে, আগস্টে দেশটির উৎপাদন খাত ও গ্রাহকভিত্তিক ব্যবসা-বাণিজ্য কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। এতে অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। এছাড়া আইএমএফ সতর্ক করেছে সরকারকে উচ্চমূল্যের প্রভাব বলয় থেকে বের করে নিয়ে এসে ন্যূনতম সচ্ছলতা দিতে হবে।
























