ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন, ৮ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে একটি বাড়িতে আগুন লেগে ৮ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, রাজ্যের ব্রোকেন অ্যারোতে ঐ বাড়িতে ছয় জন শিশুসহ মোট আটজন সদস্য বসবাস করতেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ। ওকলাহোমা শহরের প্রায় ১২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত তুলসার একটি উপশহর এটি।

শুক্রবার (২৮শে অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ব্রোকেন অ্যারো পুলিশ।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন, ৮ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২