ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ছুরি নিয়ে হামলায় ২ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাসভেগাস স্ট্রিপে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ২ জন নিহত ও আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ই অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিট্রিশ সংবাদমাধ্যম রয়র্টাস।

লাসভেগাস পুলিশ ক্যাপ্টেন ডোরি কোরেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুলিশ সকাল ১১ টা ৪০ মিনিটে লাসভেগাস বুলেভার্ডে ধারাবাহিকভাবে ছুরি হামলার খবর পায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটকের পর পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি। হামলাকারীর বয়স ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।ঘটনাস্থল থেকে ছুরি ও অস্ত্র উদ্ধারের কথাও জানান পুলিশের এই কর্মকর্তা।

লাসভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারী ফুটপাতে ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজনের ওপর আক্রমণ করে। এরপর আরো কয়েকজনকে ছুরিকাঘাত করে সে। ধারণা করা হচ্ছে হামলাকারীর নাম প্রকাশ না করলেও সে লাসভেগাসের স্থানীয় কেউ নন। তবে কি কারণে এই হামলা তা প্রাথমিকভাবে জানা যায়নি। ইতোমধ্যে ঘটনাটির তদন্তে নেমেছে মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছুরি নিয়ে হামলায় ২ জন নিহত

আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২