ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৭ জন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৪ অক্টোবর) ৯টার দিকে সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রাথমিক কারণ সম্পর্কে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে হামলাকারীও নিহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আহত ৭ জনের মধ্যে তিনজন মেয়ে ও চারজন ছেলে। তাদের অবস্থাও গুরুতর। হামলার ঘটনার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

আপডেট সময় : ১২:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২