যুবলীগ নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান
- আপডেট সময় : ০২:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশের মূল কার্যক্রম শুরু হওয়ার কথা। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতা-কর্মীদের পদচারণায় এখন মুখর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা।
এ মহাসমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে অনেক নেতা-কর্মী এসে উপস্থিত হয়েছেন এবং অনেকে এখনও আসছেন। তাদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। এ ছাড়াও ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে আসছেন নেতা-কর্মীরা।
এসব নেতা-কর্মীর মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। নিজ নিজ এলাকাভিত্তিক ভাগ হয়ে ঢাবি ক্যাম্পাসে ও তার আশপাশের এলাকায় স্লোগান দিয়ে শোডাউন করছেন উচ্ছ্বসিত নেতা-কর্মীরা। তাদের হাতে হাতে শোভা পাচ্ছে নানা রংয়ের প্ল্যাকার্ড, যুবলীগের সাংগঠনিক ও বাংলাদেশের জাতীয় পতাকা, গায়ে সম্মেলন উপলক্ষে তৈরি টি-শার্ট।
যুব মহাসমাবেশকে সফল করতে মোট ১০টি উপকমিটি করার কথা জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।
যুবলীগ চেয়ারম্যান বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যেকোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পক্ষান্তরে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এর আগে শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যেকোনো নৈরাজ্য মোকাবিলা করতে রাজপথে থাকবে।

























২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু