ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যেকোনো মুহূর্তে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে জনগণ : ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণ এখন ঐক্যবদ্ধ, যে কোনো মুহূর্তে জনগণের প্রবল স্রোতে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ অক্টোবর) গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের হুকুমেই আইন-আদালত-প্রশাসন উঠবস করে। উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত মো. সোহরাব উদ্দিন বিদেশে থাকাকালে গাজীপুরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত করে বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার অভিসন্ধি করছে। তাকে কারাগারে প্রেরণ বর্তমান সরকারের হিংসাশ্রয়ী রাজনীতির আরেকটি জঘন্য বহিঃপ্রকাশ। দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এ দেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না। জনগণ এখন ঐক্যবদ্ধ, যে কোনো মুহূর্তে জনগণের প্রবল স্রোতে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবেই।

তিনি আরও বলেন, গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বলেই তাকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করতেই জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ক্ষমতাসীনরা এখন বেপরোয়াভাবে বিএনপির নেতাকর্মীদের আটক করে জেলখানা পূর্ণ করছে। আইন-আদালতকে কব্জায় নিয়ে আওয়ামী সরকার দুঃশাসনকে প্রলম্বিত করছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে ও বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে রাষ্ট্রযন্ত্রকে নির্বিচারে ব্যবহার করছে অবৈধ শাসকগোষ্ঠী।

তিনি আরও বলেন, দেশ আজ আওয়ামী স্বৈরশাসনে এক বৃহত্তর বন্দিশালা। বিএনপিসহ বিরোধী মতের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অসত্য মামলার উদ্দেশ্যই হচ্ছে নিরুদ্দেশ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য কেউ যেন আন্দোলন করতে সাহসী না হয়। তবে তৃণমূল থেকে মানুষ জেগে উঠতে শুরু করেছে। সরকারের অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে তারা এখন রুখে দাঁড়াচ্ছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে মো. সোহরাব উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারপূর্বক নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

যেকোনো মুহূর্তে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে জনগণ : ফখরুল

আপডেট সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২