ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে সমাবেশ, জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

রংপুর সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। পরিবহন ধর্মঘট থাকলেও ছোট ছোট যানবাহনে করে দলে দলে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন তারা। শনিবার (২৯শে অক্টোবর) দুপুরে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।

রংপুর বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার ভোর থেকে বন্ধ গণপরিবহণ। তাই ধর্মঘটের বাধা পেরিয়ে দুদিন আগে থেকেই রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা সমাবেশ অভিমুখে যাত্রা করেন। রাতে খোলা আকাশের নিচে রাতযাপন করেন তারা।

বিএনপি নেতারা বলছেন, সমাবেশ মঞ্চসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। এখন গণজমায়েত নিশ্চিত করতে সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। হেঁটে, ট্রেনে, অটোরিকশায় যে যেভাবে পারছেন সমাবেশের মাঠে এসে উপস্থিত হচ্ছেন। দুপুরের আগেই পুরো মাঠ ভরে যাবে বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতারা। তাদেও দাবি, সমাবেশের লোক সমাগম ঠেকাতেই বাস বন্ধ করা হয়েছে।

এদিকে, গণসমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। লাগানো হয়েছে ১৩০টি মাইক। সমাবেশের মাঠ ছাড়াও রংপুর নগরজুড়ে সড়কের দুই পাশে সাঁটানো হয়েছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। নগরীর প্রবেশ পথে তৈরি করা হয়েছে তোরণ।

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে গুলিতে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার রংপুরে তাদের চতুর্থ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে।

গণসমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রংপুরে পৌঁছেছেন।

নিউজটি শেয়ার করুন

রংপুরে সমাবেশ, জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

আপডেট সময় : ১২:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২