ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজান উপলক্ষ্যে রোহিঙ্গাদের মাঝে খাদ্য বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত সেপ্টেম্বর ২০১৭ইং থেকে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং MERCY Malaysia যৌথভাবে জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এ একটি সমন্বিত স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা করে আসছে। এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গাদের মাঝে মা ও শিশু পরিচর্যাসহ জরুরী স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাদ্য বিতরণ, পাবলিক হেল্থ ক্যাম্পেইন প্রদান করে আসছে। এ পর্যন্ত ৬,০০,০০০ এর অধিক রোহিঙ্গা রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করেছে ।

৩০ মার্চ ২০২২ থেকে Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) র্কতৃক ক্যাম্প-১৫ জামতলি, উখিয়া, কক্সবাজার এর স্থানীয় এবং রোহিঙ্গা জনসাধারনের ২৫০ পরিবারের মধ্যে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ করা শুরু হয়েছে যা পবিএ রমজান জুড়ে চলমান থাকবে । উল্লেখ্য যে কোভিড-১৯ সুরক্ষার সকল স্বা¯থ্যবিধি অনুসরণ করে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ক্যাম্প-১৫ এর এ্যাসিসটেন্ট সেক্রেটারি মোঃ সিরাজুল হক, কমিউনিটি ইনেশিয়াটিভ সোসাইটি (সিআইএস) এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ গোলাম মোস্তফা, প্রোগ্রাম ডিরেক্টর রঞ্জিত হালদার, প্রকল্প ইনচার্জ ডাঃ মোঃ নাজমুল হুসাইন ও স্থানীয় জন প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্যদ্রব্যদী বিতরণ কালে ক্যাম্প-১৫ এর এ্যাসিসটেন্ট সেক্রেটারি জনাব মোঃ সিরাজুল হক ও উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরা এই সেন্টারে পরিচালিত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এই মহান মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

রমজান উপলক্ষ্যে রোহিঙ্গাদের মাঝে খাদ্য বিতরণ

আপডেট সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২