ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রমনা থানার ওসির সম্পদের অনুসন্ধান ৩ মাসে শেষ করতে বললেন হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমনা থানার ওসি মনিরুল ইসলামের সম্পদ অনুসন্ধান শুরু করে ৩ মাসের মধ্যে শেষ করতে বলেছেন হাইকোর্ট। রোববার (২১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টের নির্দেশে রমনা থানার ওসি মনিরুল ইসলামের সম্পদের অনুসন্ধানের বিষয়ে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সম্প্রতি রমনার থানার ওসি মনিরুল ইসলাম বিপুল সম্পদের বিষয়টি নজরে আনলে, রিট আকারে আনার কথা বলে হাইকোর্ট। সে সময় ব্যারিস্টার সুমন হাইকোর্টকে বলেন, সরকারী এজেন্সির তথ্য মতে ওসি মনিরুল ইসলামের অজ্ঞাতনামা অনেক সম্পদ রয়েছে।এ বিষয়ে দুদকের অনুসন্ধান করা দরকার।

‘ঢাকায় ওসির আটতলা বাড়িসহ বিপুল সম্পদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সরকারী এজেন্সি বরাত দিয়ে বলা হয়, রমনা থানার ওসি মনিরুল আরো অনেক প্লট ও সম্পত্তির মালিক।

নিউজটি শেয়ার করুন

রমনা থানার ওসির সম্পদের অনুসন্ধান ৩ মাসে শেষ করতে বললেন হাইকোর্ট

আপডেট সময় : ০১:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২