ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কাকরাইল মোড় এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১শে মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শহিদুল ইসলাম মন্ডল (৪৬) গাজীপুর হাইওয়ে পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কাকরাইল মোড় এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, শহিদুল গাজীপুর হাইওয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২