ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। সোমবার (৩০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে মধুবাগ ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফাহিম। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।

পুলিশ জানাত, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খেয়ে মোটরসাইকেলের থাকা দুই জনই ছিটকে পড়ে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। আর মোটরসাইকেলের অপর যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিল ব্রিজ থেকে নেমে আসার সময় সড়কদ্বীপের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। আর মোটরসাইকেলের অপর যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মাথায় আঘাত নিয়ে আশংকাজনক অবস্থায় যুবককে হাসপাতালে আনা হয়। তারপর তার মৃত্যু হয়। ওই যুবকের নাম ঠিকানা এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২