ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকে ঘূর্ণিঝড় সিতরাং এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে এরইমধ্যে অনেক সড়কে জমেছে পানি, ফলে ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী মানুষেরা। নিম্নআয়ের দিনমজুর, রিকশাচালক, গার্মেন্টসকর্মীদের অনেককে মাথায় পলিথিন মুড়িয়ে বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে দেখা গেছে। আবার অনেকে বৃষ্টিতে ভিজেই রওনা হয়েছেন নিজ নিজ গন্তব্যে। সকাল থেকেই এমন পরিস্থিতি কিছুটা বিরক্তির সৃষ্টি করেছে জনজীবনে।

আবহাওয়া অফিস বলছে, আজ দিনভর রাজধানীতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ বলেন, আজ সকালে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত থেমে থেমে চলবে। দুপুরের পর একটু কমতে পারে। রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। বলা যেতে পারে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃৃষ্টি/বজ্রসহ বৃৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

আপডেট সময় : ০১:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২