ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রানওয়েতে চাকা পিছলে দু’টুকরা হলো বিমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপৎকালীন অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেল বিমান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের হুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে।

সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী বিমানটি জার্মানির একটি পরিবহণ সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এর পরে মাটিতে ধাক্কা খেয়ে দু’টুকরো হয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।

বিমানবন্দর কর্তপক্ষ জানায়, ডিএইচএলএর কার্গো বিমানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় এটি জুয়ান সান্তা মারিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে, এই সময় পিছনের চাকা পিছলে গিয়ে বিমানটি দু’টুকরো হয়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো এটি কার্গো বিমান হওয়ায় কোনো যাত্রী ছিল না। তবে প্লেনে মাত্র দুইজন ক্রু ছিলেন, যাদের অবস্থা ভালো বলে জানা গেছে। এই ঘটনায় পাইলটও কোনো ধরনের আঘাত পাননি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বোয়িং-৭৫৭ বিমানটি সান্তা মারিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল, যদিও এটি উড্ডয়নের ২৫ মিনিট পরেই আবার ফিরে আসে, কারণ এতে কিছু ভুল ছিল যার কারণে জরুরি অবতরণ করতে হয়েছে। ঘটনার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

রানওয়েতে চাকা পিছলে দু’টুকরা হলো বিমান

আপডেট সময় : ০৫:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২