ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘রাশিয়াকে একঘরে করা যাবে না’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বারবার বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেও দমানো যাচ্ছে না রাশিয়াকে। আর দমানো যাবেও না। এই রাশিয়াকে শত চেষ্টা করেও এক ঘরে করতে পারবে না অবন্ধুসুলভ দেশগুলো। এমনটি বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রাশিয়ান গণমাধ্যম ‘তাস’ এ প্রকাশিত বৃহস্পতিবারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ওই প্রতিবেদনে পেসকভ বলেন, কেউই আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার কথা বলছে না। যদিও তারা চাইছে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যের ক্ষেত্রে একঘরে করতে। কিন্তু শত প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়াকে একঘরে করা সম্ভব নয়।

ক্রেমলিনের মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘তারা তা পারবে না এবং তাদের পরিকল্পনা সফল হবে না। কেননা, বর্তমান বিশ্বে কোনো দেশকে একঘরে করা অসম্ভব, বিশেষ করে রাশিয়ার মতো বড় দেশকে।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করছে। মস্কোর অর্থনীতিকে দুর্বল করার মাধ্যমে যুদ্ধ বন্ধ করা মূলত লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

‘রাশিয়াকে একঘরে করা যাবে না’

আপডেট সময় : ১১:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২