ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান জাতিসংঘের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ৪০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার মস্কোর ঘোষণায় ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার এই অধিগ্রহণের ঘোষণার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব উঠতে যাচ্ছে। মস্কো চাইছে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি যেন প্রকাশ্যে না করে গোপনে করা হয়। বিষয়টি নিয়ে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

তবে সোমবার মস্কোর এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধ বা বৃহস্পতিবার সাধারণ পরিষদের এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে।

রাশিয়ার প্রস্তাব ছিল, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা যেন গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তবে মস্কোর এমন প্রস্তাব হালে পানি পায়নি।

কথিত গোপন ব্যালটে ভোটাভুটির প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রকাশ্যে ভোটাভুটির পক্ষে রায় দিয়েছে সাধারণ পরিষদের ১০৭টি সদস্য রাষ্ট্র। মাত্র ১৩টি দেশ প্রকাশ্য ভোটের বিরোধিতা করেছে। অন্য দেশগুলো ভোটদানে বিরত থেকেছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া মস্কোর বিরুদ্ধে প্রস্তাবে ভোট দিতে অন্য দেশগুলোর ওপর পশ্চিমাদের চাপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা বা বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টার সঙ্গে এর কী সম্পর্ক? এটি এমন কিছু নয় যেখানে সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন।

সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনীয় ভূখণ্ড দখলের জন্য রাশিয়ার কথিত গণভোটকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানানোর প্রসঙ্গ থাকছে। একইসঙ্গে প্রস্তাবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থনও ব্যক্ত করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের সমর্থনে কথা বলার সময় হয়েছে। এটি নিজেদের নিরপেক্ষতা দাবি করার সময় নয়। কেননা, জাতিসংঘ সনদের মূল নীতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান জাতিসংঘের

আপডেট সময় : ১১:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২