ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মহড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর নিজস্ব তদারকি তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। ক্রেমলিন জানায়, বুধবার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকা বাহিনীগুলো মহড়ায় অংশ নিয়েছে।

আরখানগেলস্ক অঞ্চলের পেসেটস্ক কসমোড্রোম মহাকাশ বন্দর থেকে ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক এবং বারেন্টস সাগর থেকে সিনেভা ব্যালিস্টিক মিসাইল কামচাটকা উপদ্বীপে ছোড়া হয়। এগুলো নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। মহড়ায় টু-৯৫ স্ট্র্যাটেজিক বোমারু বিমানও অংশ নেয়।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘শত্রুর পারমাণবিক হামলার প্রতিক্রিয়া জানাতে রুশ বাহিনীর প্রস্তুতি এটা। ইউক্রেন যুদ্ধ পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কায় অভিযান শুরুর ক’দিন বাদেই পারমাণবিক শক্তির মাত্রা বাড়ানোর নির্দেশ দেন পুতিন।

গত ২৪শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চল ইতোমধ্যেই ‘গণভোটের’ মাধ্যমে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত করে নিয়েছে রাশিয়া। পশ্চিমাদের সহায়তায় বিভিন্ন জায়গায় অবশ্য প্রতিরোধও গড়ে তুলছে ইউক্রেন।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তিগুলো সম্প্রতি দাবি করছে, ইউক্রেনে একটি কৌশলগত পারমাণবিক হামলা চালানোর পরিকল্পনা আঁটছে মস্কো। তবে এই অভিযোগ শক্তভাবেই অস্বীকার করে আসছেন পুতিন।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মহড়া

আপডেট সময় : ১২:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২