রাশিয়া আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার: ওআইসি
- আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে একথা বলেছেন ওআইসি’র মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা।
তিনি বলেছেন, ওআইসি’র পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র একটি প্রতিনিধিদল গত রোববার রাশিয়া সফর করেছে।প্রতিনিধিদলটি সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেছে।দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে জোরদার করা যায় তা নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে প্রতিনিধি দলটি।
ওআইসি মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা আরও বলেন, যা ঘটছে তা উপলব্ধি করতে শুরু করেছে গোটা বিশ্ব। এ অবস্থায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে বলেও মনে করেন তিনি।

























